‘বাঘিনী’র উপর নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

Mamata Banerjee
West Bengal Chief Minister Mamata Banerjee

সারা দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচনের উত্তাপে মেতে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের ও দেশের ছোট বড় সকল প্রকার রাজনৈতিক ব্যক্তিত্ব। ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে শোনা গেল এক অন্য ধরনের বিতর্কিত আলোচনা।

বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তৈরি হওয়া এক ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তির কথা ছিল ১১ ই এপ্রিল। যেহেতু এই ছবিটি নির্বাচনী প্রচারে বিজেপির সাহায্য করতে পারে তাই নির্বাচন কমিশন আপাতত স্থগিত রাখে এই ছবির মুক্তি। বিবেক ওবেরয় অভিনীত এই ছবিটিতে নরেন্দ্র মোদির জীবনের সংগ্রাম এর কাহিনী সিনেমার মাধ্যমে প্রচার করে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন বলে মনে করেন বিরোধীদল বামফ্রন্ট ও কংগ্রেসের লোকজন। তাই তারা এই ছবিটি বন্ধ করে দেওয়া দরকার বলে কমিশনের কাছে অভিযোগ করেন। এরপরেই এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেন নির্বাচন কমিশন।

অপরদিকে পশ্চিমবঙ্গে ও শুরু হয়েছে এই একই ধরনের এক বিতর্কিত ছবি মুক্তিকে কেন্দ্র করে জলঘোলা। পরিচালক নেহাল দত্তের পরিচালনায়বাঘিনীনামের এক বাংলা ছবির মুক্তি কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বাঘিনী নামের এই ছবিটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বায়োপিক বলে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। আগামী মে মাসের ৩ তারিখ এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই ১১ ই এপ্রিল থেকে শুরু হয়েছে ছবিটির ট্রেলার দেখানো। বিভিন্ন মাধ্যমে ও ওয়েবসাইটে ট্রেলার দেখে রাজ্যের সাধারণ মানুষের নির্বাচনের আগে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় এবং তারপরে  মঙ্গলবার রাতে কমিশন এইবাঘিনীছবিটির ট্রেলার প্রদর্শন করা যাবে না বলে জানিয়ে দেন। যদিও এই ছবির নির্মাতারা দাবি করেছেন যে এটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়।

अब आप न्यूज़ सेंट्रल 24x7 को हिंदी में पढ़ सकते हैं।यहाँ क्लिक करें
+