লোকসভা নির্বাচনী প্রচারের ঝড়: কাকে দেবো! চিন্তিত রাজ্যবাসী

Mamata Banerjee
West Bengal Chief Minister Mamata Banerjee

কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গতকাল  প্রথম দিন লোকসভা নির্বাচনের নির্বাচনি দামামা বাজানোর লক্ষ্যে মেতেছে প্রায় সমস্ত দলের রাজনৈতিক নেতা মন্ত্রীরা। সর্বদল নির্বিশেষে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের প্রচারের কাজ। এ দিন বিজেপির  প্রচার এসে বুধবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  রাজ্যের উন্নয়নের স্পিড ব্রেকার বলে উল্লেখ করেছেন।

শিলিগুড়িতে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়গুলির  উপর সাধারণ মানুষের কাছে উন্নয়নের  কথা বলেছেন তা কোনটাই সাধারণ মানুষের উপকারে আসে নি বলে উল্লেখ করেছেন। চিকিৎসা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান কোনটাই দিদি আশানুরূপ ফল দিতে পারে নি বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এ কথাও বলেছেন যে জগাইমাধাইএর  প্রসঙ্গ তুলে রাজনৈতিক দাদা মন্ত্রীরা যে ভাবে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন, তাতে উন্নয়নের ধারা নিজেদের মধ্যেই অব্যাহত রেখেছে। একইভাবে এই দিনেই কোলকাতাতেও  লোকসভা নির্বাচনের উদ্দেশ্যে  রাজনৈতিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী, পাশাপাশি একই ভাবে আত্মপক্ষ সমর্থনে মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোদীর বক্তব্যের  উপর সমালোচনা  করে বলেন কোন রকম তথ্য না নিয়েই ভুল কথা বলেছেন। বুধবারে দুদলের কাদা ছোড়াছুড়ি নির্বাচনী প্রচারের বহর দেখে চিন্তিত সাধারণ মানুষ। অন্য দিকে সমস্ত রকম লোকদেখানো ক্রিয়াকলপ উপেক্ষা করে সমধারায় নির্বাচনের বৈতরণীতে নেমেছেন বামফ্রন্টের নেতা কর্মীরা।

अब आप न्यूज़ सेंट्रल 24x7 को हिंदी में पढ़ सकते हैं।यहाँ क्लिक करें
+