পশ্চিমবঙ্গ: রাজ্যের মুখ্যমন্ত্রীর হাস্যকর ক্রিয়া-কলাপ, বিপাকে পুলিশ প্রশাসন

Mamata Banerjee
TMC chief and West Bengal Chief Minister Mamata Banerjee (PC: Wikimedia Commons/Biswarup Ganguly)

রাজ্যে পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবারের লোকসভা নির্বাচনে যে অরাজনৈতিক পদ্ধতিতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, তা ফলাফল দেখার পর অনেকটাই বিফলে গেছে বলে মনে করছেন রাজ্যের মানুষ। আর এই ফলাফলের পরেই মুখ্যমন্ত্রীর স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিগত বেশ কিছু দিন ধরে নানান কার্যকলাপের মধ্যে দিয়ে।

লোকসভা নির্বাচনের ফলাফলে অনেকটাই অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তার উপর বিজেপির ফলাফলে এই রাজ্যে তাদের প্রভাব অনেকটাই বেড়ে ওঠা দেখে স্বাভাবিক থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির এক সভায় যাবার পথে ভাটপাড়া এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার লোকজনজয় শ্রীরামবলে চিৎকার করলে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তাদের উদ্দেশ্যে ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এবং নানান অসংলগ্ন ও অসংযত কথাবার্তা বলতে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর পুলিশ প্রশাসনকে এর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নৈহাটি গিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্যগুলো করেন তাতে অনেকটাই আশাহত সাধারণ মানুষ। পাশাপাশি তার দলীয় কর্মীদের হিংসার পথে নামার পরামর্শ দিয়ে বিজেপির কর্মী সমর্থকদের ঘরে ঢুকে গ্রেপ্তার করার কথা ও তিনি বলেন। রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী কিভাবে এ ধরনের হিংসার পরিবেশ সৃষ্টি করছেন তা নিয়ে চিন্তায় রাজ্যের সাধারণ মানুষ।

আর পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তার ছড়ি ঘোরাতে চাইছেন, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন পুলিশ আধিকারিকরা। তৃণমূলের নেতা কর্মী দের কথা মত না চললেই বদলির হুমকি। শুধু তাই নয় তৃণমূল সুপ্রিমো যে নির্দেশ দেবেন তা যদি কোন রকম হেরফের হয় তাহলেই বদলি পুলিশ কর্তাদেরও। মুখ্যমন্ত্রীর এই বদলির হাতিয়ার কে কাজে লাগিয়ে বিধাননগরে ৪ দিনে ৪ টি পুলিশ কমিশনারের বদলি হয়। ব্যারাকপুরে দুইবার কমিশনার বদল। মুখ্যমন্ত্রী স্নেহধন্য অথবা তৃণমূল নেতাদের কাছের পুলিশ অফিসার হওয়ার দরুন কখন কার কোন জায়গায় পোস্টিং তা নিয়েও চিন্তায় পুলিশ মহল। 

লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে প্রায় ৫০ জন পুলিশ আধিকারিকের বদল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে পুলিশের দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু 

সিনিয়র পুলিশ আধিকারিকদের এক একাংশ মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছেন, তাতে ভবিষ্যতে এক বড় ধরনের সমালোচনার মধ্যে পড়তে হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

अब आप न्यूज़ सेंट्रल 24x7 को हिंदी में पढ़ सकते हैं।यहाँ क्लिक करें
+